রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তরপাড়া এলাকা থেকে দুই সন্তানের জননী আমল চাঁন (৩৫) নামের এক মহিলার জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমল চান ¯’ানীয় সবজি ব্যবসায়ী সিতু মিয়ার স্ত্রী।
জানা যায়, নিহত মহিলার দুই সন্তান বড় ছেলে (৯) ও ছোট ছেলে (৭) বিকাল ৩টার দিকে পইল নতুন বাজারে তাদের বাবার কাছে যায় ঘরের বাজার আনতে। পরে বাজার নিয়ে বিকাল ৫টার দিকে বাড়িতে ফিরে এসে দেখে ঘরের দরজা বন্ধ। দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে তারা দেখতে পায়, তাদের মায়ের জবাই করা মৃতদেহ খাটের ওপর পড়ে আছে! এর আগে বাড়িতে ঢোকার সময় তাদের ছোট চাচা কদর আলীর সঙ্গে তাদের দেখা হয়। সে সময় কদর আলী তাদের বলে, আমি তোদের চাচিকে খুঁজতে এসেছিলাম। তোমরা কি জানো, তোমাদের চাচি কোথায়? তারা তখন জানায়, তারা কিছু জানে না।
স্থানীয়রা আরও জানান, নিহতের দেবর কদর আলী একজন অনলাইন জুয়ার আসক্ত। কিছুদিন আগে টাকার জন্য সে ওই মহিলাকে হুমকি দিয়েছিল। এতে ধারণা করা হচ্ছে কদর আলীই পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই অতিরিক্ত পুলিশ সুপার শহীদুর রহমান মুন্সি, সদর থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন ঘটনাস্থলে গিয়ে খবর নেন এবং রহস্য উদঘাটনের চেষ্টা করেন। পরে এসআই ধ্রুবেশের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com