শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বিডিএসসি’র উদ্যোগে ইংরেজী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

  • আপডেট টাইম সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে নবীগঞ্জে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ইংরেজী শিক্ষকদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন শেভরণ বাংলাদেশ-এর ম্যানেজার (ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট) মলয় কুমার সরকার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারী এমসি কলেজ-এর প্রভাষক আবু মুসা মোঃ তারেক। বক্তব্য রাখেন সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ মুরাদ। আরো উপস্থিত ছিলেন বিডিএসসি’র টীম লিডার আব্দুন নুর, প্রশিক্ষণ ও পরিবীক্ষণ কর্মকর্তা এসএমএ হাসনাত, প্রকল্প কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, অলিয়ার রহমান, আব্দুল্লা আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, শেভরণ বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) সিলেট ও হবিগঞ্জ জেলার মোট ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও বিকাশে শেভরণ শিক্ষা কর্মসূচী বাস্তবায়নে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com