শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বন্যায় কমেছে ডিম-দুধের উৎপাদন পানিতে ভেসে গেছে গো-খাদ্য

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় বন্যার প্রভাবে ডিম ও দুধের উৎপাদনে বড় ধাক্কা লেগেছে। গো-খাদ্যের সংকট দেখা দেওয়ায় বড় রকম ক্ষতির শঙ্কাও দেখা দিয়েছে। জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর জানিয়েছে, হবিগঞ্জের চারটি উপজেলায় ডেইরি ও পোল্ট্রি শিল্পে এ পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। ক্ষতির অঙ্ক আরও বাড়বে।
রোববার পর্যন্ত পাঁচ দিনের বন্যায় গাভি, ছাগল ও ভেড়ার ৪০টি খামার ক্ষতিগ্রস্ত হয়। ৩৫টি খামার থেকে ২০০টি হাঁস ও ৪১টি মোরগ ভেসে গেছে। স্বাভাবিক সময়ে হবিগঞ্জে দৈনিক দুধ উৎপাদনের পরিমাণ ৪০০ টন ও ডিম উৎপাদন হয় দশ লাখ পিস। বন্যার কারণে দিনে ৭ টন দুধ ও ৭০ হাজার ডিম উৎপাদন কমে যায়।
সবমিলিয়ে ৯ উপজেলায় ৩ হাজার ৫৪৬টি গরু মোটাতাজাকরণ খামার, ৩ হাজার ৬৩৫টি গাভির খামার, ছাগলের ৫৮১টি, ভেড়ার ৩৬৩টি, মুরগির ৭০০টি ও ৬২২টি হাঁসের খামার রয়েছে। বন্যার পানি নামতে বিলম্ব হলে এসব খামার নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে।
জেলা প্রণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল কাদের জানান, হবিগঞ্জ সদর, মাধবপুর, বাহুবল ও চুনারুঘাট উপজেলায় ডেইরি ও পোল্ট্রি খামারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাধবপুর উপজেলা।
তিনি বলেন, বিভিন্ন স্থানে বন্যায় গো-খাদ্যও ভেসে গেছে। অন্যান্য গবাদি পশুর খামারগুলোয় খাদ্যের সংকট আছে। উৎপাদন কমে গিয়ে এ পর্যন্ত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি পুরোপুরিভাবে নেমে যাওয়ার পর হিসেব করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com