মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

৩৬ ঘন্টার পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল শুরু

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৩৬ ঘন্টা বেন্ধ থাকার পর গতকাল শনিবার (২৪ আগস্ট) থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এই রুটে ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে এ পথের যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে গতকাল শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস প্রথম ছেড়ে যাবে। এছাড়া, কালনী এক্সপ্রেস (৭৭৩), উপবন এক্সপ্রেস (৭৩৯/৭৪০) এবং ১০ নং সুরমা মেইল পরিচালনা করা হবে। রাত থেকেই ওই পথের ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। এর আগে ২১ আগস্ট অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের ২৬০/৯ থেকে ২৬১/১ কিলোমিটার পর্যন্ত ৯৮ নম্বর রেল সেতুর গার্ডার সমান পানি হওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করে বন্ধ রাখা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com