বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষ

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গত শনিবার (১৭ আগস্ট) রাত ২টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী ভানুগাছ সড়কের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দায়িত্বরত গেইটম্যান রেলক্রসিংয়ে উপস্থিত ছিলেন না। এছাড়া রেলগেইট না ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ঢাকাগামী উপবন এক্সপ্রেসের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষের পর রেল যোগাযোগ বন্ধ আছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে লাইন চেক করে তারপর রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল রবিবার ভোররাত থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com