প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার (২৬ জুলাই) সকালে চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে। রাজনগরের বাইপাস সড়কে অবস্থিত চেম্বার ভবনে সকাল ১১টায় সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল। সভায় বক্তৃতা করেন চেম্বার সদস্য শংকর পাল, একেএম নাছিম, সামছুল আলম, সৈয়দ আজহারুল হক বাকু, ফরিদউজ্জামান রনি, মোঃ নাসির উদ্দিন, মোঃ আব্দুল কাইয়ুম, চেম্বার পরিচালক বিনয় ভৌমিক, সামছুল আলম সাজু প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন- চেম্বারের সহ-সভাপতি মফিজুর রহমান বাচ্চু, পরিচালক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শেখ জামাল মিয়া, সৈয়দ নজরুল হাসান, চেম্বার সদস্য নাহিদ উদ্দিন তারেক, মাহবুবুল বারী চৌধুরী মুবিন, আনোয়ার হোসেন, মীর দুলাল, সাবেক কাউন্সিলর সালাহ উদ্দিন টিটু, সাইদুল হক, সাবেক পরিচালক কায়সার আহমেদ চৌধুরী জনি, হেমায়েত উল্লা রিজু, চন্দন মনি পাল, জুয়েল আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন ফি কমানোর দাবি জানান। তাঁরা নবায়নের সময়সীমা বাড়ানো এবং দ্রুততম সময়ে চেম্বার নির্বাচনের আয়োজন করার ওপর জোর দেন। সভায় ২০২৪-২৫ অর্থবছরের অডিট প্রতিবেদন, বার্ষিক প্রতিবেদন ও ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল। সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। সমাপনী বক্তব্যে আবু হেনা মোস্তফা কামাল জানান, চেম্বার কার্যনির্বাহী কমিটির মেয়াদ আগামী ১৮ ডিসেম্বর শেষ হবে। তিনি বলেন, “সংঘবিধি অনুযায়ী অচিরেই নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হবে।” পাশাপাশি সদস্য ফি কমানোর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানান তিনি। সভার শুরুতেই ১৯৮৫ সাল থেকে প্রয়াত চেম্বার সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা গত শুক্রবার রাতে মাইকযোগে সাধারণ সভা নিয়ে প্রচারিত অপপ্রচারের নিন্দা জানান। তাঁরা অপপ্রচারকারীদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।