সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে মাওলানা মনোহর আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের অভিষেক, ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কাকুড়া করিমপুর এলাকায় মাওলানা মনোহর আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের অভিষেক, ইমাম-মুয়াজ্জিনদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া করিমপুর গ্রামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে কাকুড়া করিমপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর সেক্রেটারি ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. শাহজাহান আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাওলানা মনোহর আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের অবহেলিত ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়ানো এবং শিক্ষকদের সম্মাননা প্রদান অত্যন্ত সময়োপযোগী ও মহৎ কাজ। এই প্রতিষ্ঠান শুধু শিক্ষা নয়, বরং মানবসেবা ও নৈতিকতা গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমরা যদি এ ধরনের উদ্যোগকে সমর্থন করি, তাহলে একটি আদর্শ ও নৈতিক সমাজ গঠনের পথ সুগম হবে।” তিনি আরও বলেন, “যুব সমাজকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে ইসলামি মূল্যবোধভিত্তিক শিক্ষার বিকল্প নেই। ফাউন্ডেশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে—আমি এর উত্তোরোত্তর সফলতা কামনা করি।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— এডভোকেট ইয়াসিন খান, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আশরাফ আলী, অধ্যক্ষ আলী আক্কাস মোল্লা, অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার, এবং হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি হোসাইন আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—বদরুল আলম, খালেদ আহমদ পাঠান, প্রদীপ রঞ্জন দাস, মরিয়ম আক্তার, মাওলানা তাজুল ইসলাম, বজলুর রশীদ, হাফেজ আব্দুল আহাদ, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আবু বকর ও কাজী সলিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মসজিদের শতাধিক ইমাম ও মুয়াজ্জিনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন মো. নোমান আহমদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com