স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বার্ধক্যজনিক কারণে নিজ বাড়িতেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২ মেয়ে ও ২ ছেলে সন্তানের জনক ছিলেন। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে নিজ গ্রাম রিচি ইউনিয়নের নোয়াগাও গ্রামে মরহুমের মরদেহ দাপন করা হয়। তিনি হবিগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান মেম্বারের বড় ভাই। শোক প্রকাশ ঃ বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান মেম্বারের বড় ভাই হাজী মোবারক আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- হাজী মোবারক আলী শহরের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। তিনি একজন খোদাভির”, বিনয়ী ও ভালো মানুষ ছিলেন। উনার মৃত্যুতে আমি শোকাহত। দোয়া করি, মহান আল্লাহ যেন উনার ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন। আমি উনার মাগফেরাত কামনা করছি।