বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুর সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত -সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৮২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন আমাদের মাধবপুর সাম্প্রদায়িক সম্প্রীতি এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিগত দিনগুলোতে অনেক দুর্যোগ মূহুর্তে হিন্দু-মুসলমান এক সাথে মিলে আমরা তা মোকাবিলা করেছি। জনতার আন্দোলনের ফলে দীর্ঘদিন জাতীর ঘাড়ে চেপে থাকা ফ্যাসিষ্ট সরকারের বিদায় হলেও তার দোসররা বসে নেই। দেশকে সংকটে ফেলার জন্য নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোন অবস্থায়ই যেন ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে না পারে। হিন্দু সম্প্রদায়সহ সকল সম্প্রদায়ের জান মালের হেফাজত করতে হবে। তিনি গতকাল শুক্রবার উপজেলার নোয়াপাড়া চা বাগান, জগদীশপুর চা বাগান, বাকশাইর, দুর্গাপুর গ্রামে চা শ্রমিক ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মত বিনিময় কালে এ কথা বলেন।
এ সময় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেল, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, আজিজুর রহিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com