মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

পৌর মেয়র সেলিম ও উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরের বাসা পরিদর্শনকালে জিকে গউছ ॥ যারা হামলা লুটপাট করছে তারা দুস্কৃতিকারী তাদের সাথে বিএনপির কোনো সর্ম্পক নেই

  • আপডেট টাইম বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছ বলেছেন, বাংলাদেশে একটি রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। এই সময়ে কিছু দুস্কৃতিকারী, সুযোগ সন্ধানী লোক মানুষের বাসা বাড়িতে হামলা করছে, লুটপাট করছে। তাদের সাথে বিএনপির কোনো সর্ম্পক নেই। বিএনপির কোনো নেতাকর্মী এসব অপকর্মের সাথে জড়িত নয়। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে আমরা সকল ধর্মের মানুষ বসবাস করছি। আমরা সবাই এই দেশের নাগরিক হিসেবে গর্ববোধ করি। কোনো দুস্কৃতিকারী সাম্প্রদায়িক উস্কানী দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করবে সেটা তারেক রহমান বাংলাদেশে হতে দিবে না। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। জি কে গউছ বলেন- একটি চক্র শহরে বিচ্ছিন্নভাবে বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করেছে। তাদের সাথে বিএনপি কিংবা ছাত্র-জনতার কোনো সম্পর্ক নেই। বিষয়টি উপলব্ধি করার পর-পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আইন শৃংখলা রাকারী বাহিনীর সাথে মিলে জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করছি। আমরা বাংলাদেশের অহংকার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি এসব অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ধৈর্য ধারন করে পরিস্থিতি পর্যবেণ করার আহবান জানিয়ে জি কে গউছ বলেন- এই বিজয় মুক্তিকামী ছাত্রজনতার, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাকস্বাধীনতার, এই বিজয় ভোটাধিকার ফিরে পাওয়ার, এই বিজয় ১৮ কোটি নিপীড়িত মানুষের। তাই সকলকে সতর্ক থাকতে হবে, আওয়ামীলীগের দোসররা যাতে কোন অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে না পারে। তাই আমাদের দলীয় নেতাকর্মীদের সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি। পরিদর্শনকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com