বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৬০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরের মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান। নিহতরা হল, ওই গ্রামের গোবিন্দ দাসের ছেলে প্রলয় দাস (৭) এবং একই গ্রামের রুবেল দাসের ছেলে সূর্য দাস (৬)। স্থানীয়দের বরাতে ওসি ডালিম বলেন, দুপুরে প্রলয় ও সুর্য অন্যান্য শিশুদের সঙ্গে মাঠে ফুটবল খেলা শেষে পাশের পুকুরে গোসল করতে নামে। “গোসলের এক পর্যায়ে প্রলয় ও সুর্য সিঁড়ি থেকে পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় ! এ সময় সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।”
ডালিম বলেন, পরে স্থানীয়রা পুকুর থেকে প্রলয় ও সূর্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, লাশ উদ্ধার করে সুরতহালের প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য তাদের পরিবার আবেদন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com