বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট ॥ অতিরিক্ত ভাড়া আদায় ॥ যাত্রীদের ভোগান্তি

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। এ কারণে প্রায় ১৪ হাজার সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহণের চালকরা পড়েছেন বিপাকে। এতে যাত্রীদেরও গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। ফিলিং স্টেশনে এক মাসের জন্য বরাদ্দ পাওয়া গ্যাস নির্দিষ্ট সময়ের আগেই বিক্রি হয়ে যাওয়ায় এমনটা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, স্টেশনের কতিপয় সেলসম্যানকে ম্যানেজ করে প্রাইভেট গাড়িতে অতিরিক্ত গ্যাস নেয়ায় এমন হচ্ছে। গত ২৫ জুন থেকে এ সংকট দেখা দিয়েছে। তবে আগামী ১ জুলাই পর্যন্ত এ সমস্যা থাকবে। ফলে হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলায় চলাচলকারী অটোরিকশাগুলো গ্যাস পাচ্ছে না। একই অবস্থা মিরপুর ফিলিং স্টেশন, মাধবপুরের আল আমিন ফিলিং স্টেশন ও সেমকোসহ ৭টি ফিলিং স্টেশনেরও। এম হাই অ্যান্ড কোং ফিলিং স্টেশন এলাকায় গিয়ে দেখা গেছে, শত শত অটোরিকশার চালক লাইন ধরে দাঁড়িয়ে আছেন। গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা আসায় তাদের চোখে মুখে হতাশা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com