সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

লাখাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় এক শিশু নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় আইকুল ইসলাম (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকালে লাখাইয়ের মোড়াকরি টু হবিগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইকুল উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আলীর ছেলে এবং মোড়াকরির জামিয়া রশিদীয়া মাদ্রাসার হেফজ খানার শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই শিক্ষার্থী মোড়াকরি তার নানার বাড়িতে থেকে পড়াশুনা করতেন। প্রতিদিনের মতো মাদ্রাসা ছুটি হলে ফেরার পথে সড়ক পারাপারের সময় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাখাই থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ডভ্যানকটিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com