রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মানুষের কল্যাণে কাজ করার জন্য নির্বাচনে অংশ নিয়েছি-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৮৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-সর্বস্তরের জনসাধারণের কল্যাণে কাজ করার জন্যই নির্বাচনে অংশ নিয়েছি। বিগত দিনে আপনাদের মূল্যবান ভোটে ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে গ্রামীণ রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। যে রাস্তাগুলো দিয়ে মানুষ যেতে পারত না সে রাস্তাগুলো ইট সলিং করে যাতায়াতের উপযোগি করেছি। অনেক গুলো গাইর্ড ওয়াল করেছি। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপকরণ বিতরণ করেছি। সবই তো করেছি মানুষের কল্যাণে। তাই আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি গতকাল বুধবার দিনব্যাপী চৌমুহনী ইউনিয়নের কাশিপুর, কাশিমনগর বাজার, মনতলা বাজারসহ বিভিন্ন স্থানে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন। এ সময় ওই এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তিনি মাধবপুর পৌরসভাস্থ মেয়র হাবিবুর রহমান মানিকের মার্কেটে ঘোড়া প্রতীকের নির্বাচনী অফিসে উপস্থিত লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পৌর কাউন্সিলর আবজাল পাঠান, সাবেক কাউন্সিলর গোলাপ খাঁন, মাসুকুর রহমান মাসুক, ফিরোজ মিয়া, ফারুক রানাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com