বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ঢাকা থেকে অপহৃত শিশু চুনারুঘাট থেকে উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৮৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট থেকে ॥ ঢাকা থেকে অপহৃত শিশু সুন্নাত (২১ মাস) চুনারুঘাট থেকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ঢাকার রামপুরা এলাকার মোঃ কাউছারুজ্জামানের ছেলে সুন্নাত মিয়া (২১ মাস) কে বাসার কাজের মহিলা শিফা আক্তার গত ৭ সেপ্টেম্বর সকালে ছেলেকে অপহরণ করে নিয়ে আসে। অনেক খোঁজাখুজির পর ওইদিন বিকালে রামপুরা থানায় কাউছারুজ্জামান বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করে।
গতকাল মঙ্গলবার বিকালে চুনারুঘাট উপজেলার জলিলপুর খেলার মাঠে পরিত্যাক্ত অবস্থায় একটি শিশুকে দেখতে পায় এলাকার মানুষ। এ সময় শিশুটিকে দেখতে এলাকার লোকজন ভিড় জমায় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ূব আলী তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে খবর দেয়।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান খেলার মাঠে গিয়ে ওই শিশুটিকে দেখে চুনারুঘাট থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে অপহৃত শিশু সুন্নাত কে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শিশু উদ্ধারের খবর পেয়ে শিশুটির স্বজনরা রামপুরা থানার পুলিশ নিয়ে চুনারুঘাট থানায় আসেন। এসে শিশু সুন্নাতকে দেখে মা বাবা কান্নায় ভেঙ্গে পড়েন।
পরে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী মা বাবার কাছে শিশু সুন্নাতকে তুলে দেন।
উল্লেখ্য যে, কাউছারুজ্জামানের কাজের মেয়ে চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামের আনোয়ার আলীর স্ত্রী শিফা আক্তার সে প্রায় ৪ মাস পূর্বে ওই বাসায় কাজের জন্য যোগ দেয়।
আনোয়ার আলীর একান্ত অনেকেই জানায়, কাউছারুজ্জামানের পিতা বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান তালুকদার এর একটি ট্রাভেলস্ রয়েছে। ওই ট্রাভেলস্রে মাধ্যমে সে বিশ্বের বিভিন্ন দেশে আদম ব্যবসা করে। এর সুবাধে আনোয়ার আলী এলাকার কয়েকজন লোককে বিদেশ পাঠানোর জন্য ওই ট্রাভেলসে ৭/৮জন লোকের প্রায় ১৪ লাখ টাকা জমা দেয়। জমা দেওয়ার দীর্ঘদিন অতিবাহিত হলেও বিদেশ নেওয়ার কোন সুরাহা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com