রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

এড়ালিয়ায় ঈদগাঁহে ধান শুকানো নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ২০

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামে ঈদগাহে ধান শুকানো নিয়ে দুই পক্ষের মাঝে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। এতে কমপক্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মাঝে গুরুত্বর অবস্থায় খালেক মিয়ার পুত্র লিটন মিয়াকে সিলেট এমএজি ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ওই গ্রামের মোতালিব মিয়ার পুত্র বুইদ্দা মিয়ার সাথে একই গ্রামের খালেক মিয়ার ধান শুকানো নিয়ে বাকবিতন্ডা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষই ঈদগাহে ধান শুকাতে যায়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ালে উল্লেখিতরা আহত হয়। আহত খালেক মিয়া, বুইদ্দা মিয়াসহ বেশ কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com