বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

আজমিরীগঞ্জে খড়ের গাদা থেকে পড়ে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে খড়ের গাদা থেকে নিচে পড়ে জালাল মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিরাট ভাটীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বিরাট ভাটিপাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো ধান তোলার পর মঙ্গলবার সকালে নিজের পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে রাস্তার পাশে ধানের খড়ের গাদা তৈরি করছিলেন জালাল মিয়া। দুপুরে খড়ের গাদার ওপরে কাজ করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে নিচে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান তিনি। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেড়ে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেড়ের চিকিৎসক অভিজিৎ দাস জানান, মাথায় আঘাত পাওয়ার ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ওই কৃষকের। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জালাল মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com