বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মানবসেবার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মানবসেবা সামাজিক সংগঠন, হবিগঞ্জ এর ২০ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ মে রবিবার সন্ধ্যায় সংগঠনটির সবুজবাগস্থ কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল রানা তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- মানবসেবা সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান আইনজীবী অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সম্পাদক চৌধুরী মিসবাহুল বারী লিটন, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, সমাজকর্মী চৌধুরী নিয়াজ মোর্শেদ চৌধুরী, কবি ও গীতিকার এস ডি শিমুল, মিনহাদ আহমেদ চৌধুরী, সুমন রায়, রনি চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ২০০৫ সালের ৫ মে প্রয়াত সমাজসেবক ডাঃ ফররুখ আহমেদ চৌধুরীর উদ্যোগে “শান্তি-সেবা-সম্প্রীতি “এই মন্ত্রে উজ্জীবিত হয়ে অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী “মানবসেবা সামাজিক সংগঠন, হবিগঞ্জ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালনের মাধ্যমে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ১৮টি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ, জেলার অর্ধশতাধিক স্কুল ও কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প আয়োজন, বিনামূল্যে অক্সিজেন সেবা, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম ইত্যাদি নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com