বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল

  • আপডেট টাইম বুধবার, ১ মে, ২০২৪
  • ২২৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আমার মরহুম বাবা শরীফ উদ্দিন স্যারের মত মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যেতে চাই। যতদিন দেহে প্রাণ আছে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব, সরকারের দেয়া প্রতিটি অনুদান সঠিকভাবে আপনাদের হাতে তুলে দেয়া হবে, এর নূন্যতম ব্যত্যয় ঘটবে না। এক সাথে সবাইকে সব কিছু দেয়া সম্ভব হবে না, পর্য্যায়ক্রমে সকলকে যার যার প্রাপ্যতা অনুযায়ী সহযোগিতা করা হবে। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার সর্বোচ্চ সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। গতকাল ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে বানিয়াচং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুল আলম ছিদ্দিকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিবুল হাসান শিপন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- উদ্ভিদ সংরক্ষণ অফিসার অলক কুমার চন্দ, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া। উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে ১ হাজার ২শ কৃষকের মঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএমপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এর পূর্বে অগ্নিকান্ডে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। ২৭টি অসহায় পরিবারের মাঝে ৫৫ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা তুলেদেন সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com