বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী যুবসেনা জেলা শাখার যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী যুবসেনা হবিগঞ্জ জেলা শাখার যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২০ মে) সকাল ১০ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে শাহ রুকন উদ্দিন আশরাফীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি অধ্যাপক আল্লামা শহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জননেতা আলহাজ্ব অধ্যক্ষ গোলাম সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আজিজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক যুবনেতা অধ্যক্ষ আবু নাসের মোহাম্মদ মুসা, বিশেষ বক্তা অর্থ সম্পাদক, যুবনেতা কে.এম মোবারক হোসাইন।
বক্তব্য রাখেন- জেলা ইসলামী ফ্রন্টের অর্থ সম্পাদক ইদ্দিছ আলী চৌধুরী, কেন্দ্রীয় যুবনেতা কাউছার আহমেদ রুবেল, কেন্দ্রীয় ছাত্রসেনার সহ-সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আলী বশনী, জেলা সভাপতি এম.এ কাদির প্রমুখ।
আলোচনা সভা শেষে ৭ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে যুবনেতা ডাঃ মাওলানা আব্দুল কাদিরকে সভাপতি, হাফেজ ক্বারী শেখ আব্দুল মুহিতকে সাধারণ সম্পাদক, মাওলানা শাহ্ রুকন উদ্দিন আশরাফীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com