সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে হামলায় দু’সহোদর আহত ॥ ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ ভাই আহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় হারুন আহমদ চৌধুরী ও তার ভাই আবুল ফজল চৌধুরীকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ষাটকাহন গ্রামের মন্নাফ চৌধুরীর সাথে এইক গ্রামের রাখাল মিয়া, ফরাস মিয়া গংদের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার রাত সাড়ে ৮টায় সময় কুর্শি ইউনিয়নের ষাটকাহন গ্রামের মন্নাফ চৌধুরীর পুত্র হারুন আহমদ চৌধুরী কুর্শি ষ্ট্যান্ডে যাওয়ার জন্য রওনা হন। এ সময় প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তার শোর চিৎকারে তার ভাই আবুল ফজল এগিয়ে আসলে তাকেও প্রতিপক্ষের লোকজন বেদড়ক মারপিট করা হয়। তাদেরকে গুরুতর অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল রবিবার রাতে নবীগঞ্জ থানায় হারুন আহমদ চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী রাখাল মিয়া (৩০) ও ফরাশ মিয়া (৩৫) কে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com