বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

চুনারুঘাট চান্দপুর চা বাগানে শিতলা দেবীর পূজা আজ

  • আপডেট টাইম রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৫৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউপির চান্দপুর চা বাগানে শ্রীশ্রী শিতলা ও কালী মন্দির অঙ্গনে “সুভাষ কবিরাজ এর বাসভবনে ২৩ তম বার্ষিক শ্রীশ্রী শিতলা দেবীর পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ২১ এপ্রিল রবিবার থেকে ২৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন ধর্মীয় আচারের মাধ্যমে শ্রীশ্রী শিতলা দেবীর পূজা অনুষ্ঠিত হবে।
আয়োজনের মধ্যে- রবিবার সকাল ৬ টায় উপাসনা, সন্ধ্যা ৭ টায় ভজন সংগীত অনুষ্ঠান পরিবেশনায় বরুন মুন্ডা ও স্থানীয় শিল্পীবৃন্দ, রাত ৮ টায় ধর্মসভা আলোচক শ্যামা তাঁতী (সুমি) ও রীজয় বাউরী, শ্রীশ্রী গীতা প্রচার সঙ্গ চান্দপুর চা বাগান। ২২ এপ্রিল সোমবার সকাল ৬টায় উপাসনা, সন্ধ্যা ৭ টায় ভজন সংগীত অনুষ্ঠান পরিবেশনায় শয়ন সিং রাউতিয়া মাষ্টার ও তার দল, জোয়ালভাঙ্গা চা বাগান, রাত ৮ টায় ধর্মসভা আলোচক শ্রীমৎ নিত্যানন্দ ব্রহ্মচারী, মহাচৈতন্য মঠ ও মিশন, তেলিয়াপাড়া, মাধবপুর। ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টায় উপাসনা, সন্ধ্যা ৭ টায় ভজন সংগীত অনুষ্ঠান পরিবেশনায় মধু রাজবংশী মাষ্টার ও তার দল, বেগমখান চা বাগান, রাত ৮টায় ধর্মসভা আলোচক বিধুভূষণ মিশ্র (শংকর), বেগমখান চা বাগান। ২৪ এপ্রিল বুধবার সকাল ৬ টায় উপাসনা, সন্ধ্যা ৭টায় ভজন সংগীত অনুষ্ঠান পরিবেশনায় সুমন গোস্বামী ও তার দল, চণ্ডীছড়া চা বাগান, রাত ৮ টায় ধর্মসভা আলোচক পবিত্র নায়েক (বিত্তু), শ্রীশ্রী গীতা প্রচার সঙ্ঘ, চান্দপুর চা বাগান। ২৫ এপ্রিল বৃহস্পতিয়ার সকাল ৬ টায় উপাসনা, সকাল ৯টায় শ্রীশ্রী শিতলা দেবীর পূজা অর্চনা, পূজা অর্চনায় পন্ডিত উমা মিশ্র, দারাগাও চা বাগান, বিকাল ৩টায় আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬টায় আরতি প্রদান, সন্ধ্যা ৭ টায় ধর্মসভা আলোচক বাবুল রবিদাস, সেবাইত, শিতলা ও কালী মন্দির, চান্দপুর চা বাগান।
ধর্মীয় সংগীত অনুষ্ঠান পরিবেশনায় সনা রবিদাস, সুমন গোস্বামী ও অতিথি শিল্পীবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com