শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে জমকালো আয়োজনে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও ৭১ টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, সহকারি কমিশনার সামিউর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনছুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মইনুল হাসান চৌধুরী টিপু, ইন্ডিপেনডেন্ট টিভির হবিগঞ্জ প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী শওকত, আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, এশিয়ান টিভির প্রতিনিধি এসএম সুরুজ আলী, যায়যায়দিন প্রতিনিধি মোঃ নূরুল হক কবির, বাংলাদেশের খবর প্রতিনিধি ফয়সল চৌধুরী, এসএ টিভির প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, এখন টিভির হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার, বৈশাখী টিভির প্রতিনিধি সাইফুর রহমান তারেক, সাংবাদিক এমআর শায়েল, আজকের পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি সহিবুর রহমান, দৈনিক প্রভাকর বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সিনিয়র সাংবাদিক জুয়েল চৌধুরী, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়, মাই টিভি প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির প্রতিনিধি আমির হামযা, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর, সাংবাদিক রুবেল আহমেদ, দৈনিক সংবাদের প্রতিনিধি শাহ আলম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মীর আঃ কাদির, প্রতিনিদিনের বানীর বার্তা সম্পাদক এইচ এম হেলিম, তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, সাংবাদিক সুশীল চন্দ্র দাস, সমাচারের স্টাফ রিপোর্টার শাওন খান, সাংবাদিক শাহ মামুন, ইমরান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলা টিভির হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, চুনারুঘাট প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল, মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমান ও বানিয়াচং প্রতিনিধি আল আমিন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেককাটেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। পরে তিনি তার বক্তব্যে বাংলা টিভির সফলতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com