শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে ১ শিল্পীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে এক শিল্পীকে ধর্ষণ করে ভিডিও ছড়ানোর অভিযোগে দেওয়ান শামীম (৪০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত শুক্রবার বিকালে সদর মডেল থানার ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিনের নির্দেশে এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে শামীমকে পুটিজুরী ভাই ভাই ফার্নিচারের দোকান থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। যাতে বিভিন্ন শিল্পীর সাথে তার অশ্লীল ভিডিও পাওয়া যায়। সে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের চক মন্ডল গ্রামের সিরাজ মিয়ার পুত্র। এ ঘটনায় নির্যাতিতার মা উমেদনগর গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী সেলিনা বেগম বাদি হয়ে নারী নির্যাতন ও পণ্যগ্রাফি আইনে সদর থানায় মামলা করেন। এ মামলায় আসামি করা হয় উমেদনগর গ্রামের মারাজ মিয়ার কন্যা বাউল শিল্পী সীমা আক্তার পপি ও রাজনগর এলাকার ভাড়াটিয়া বাবলু মিয়ার কন্যা ইতি সরকারকে। জানা যায়, সেলিনার কন্যা হবিগঞ্জ উমেদনগর হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী (১৫) এর সাথে পরিচয় হয় দেওয়ান শামীমের সাথে। সে চ্যানেল আইয়ে গানের সুযোগ করে দেয়ার কথা বলে ওই ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। গতকাল শনিবার বিকালে শামীমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এসআই মমিনুল ইসলাম জানান, শামীমকে আটক করা হয়েছে। অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com