রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার শিবপুরে একই স্থানে আওয়ামী লীগের দুই নেতার মতবিনিময় সভা ডাকায় দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। এর মাঝে টেটাবিদ্ধ অবস্থায় ৩ জনসহ ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান শিবপুরে একই স্থানে নির্বাচনীয় সভার আয়োজন করেন। এ সময় মাহফুজ গ্রুপের হালিম ও আজাদ গ্রুপের তোফাজ্জলের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে উল্লেখিতরা আহত হয়। এর মাঝে টেটাবিদ্ধ অবস্থায় দুইজনকে সিলেট ওসমানিতে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। লাখাই থানার ওসি জানান, আবারও সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com