রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শায়েস্তাগঞ্জ আলাপুরে খোয়াই নদীর বাঁধ হুমকির মুখে

  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামে প্রাকৃতিক গোলযোগ কারণে খোয়াই নদীর বাঁধ হুমকি মুখে রয়েছ। আতংকে রয়েছে এলাকাবাসী।
জানা যায়, বিআরডি সেলু মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে ধানের ফসল জমিতে পানি দেওয়ার ফলে এমন ক্ষতিসাধন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ খবর পেয়ে গতকাল দুপুরে উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নে আলাপুর গ্রামে বেশ জায়গা নিয়ে খোয়াই নদীর বাঁধ হুমকির মুখে পরিদর্শন করতে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া, শায়েস্তাগঞ্জ থানার (তদন্ত) ওসি উত্তম কুমার।
ঘটনাস্থলে পৌছে তারা হবিগঞ্জ বিআরডি পানির মেশিন সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদানসহ খোয়াই নদীর বাঁধ দ্রুত মেরামত করার জন্য নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি বলেন এই প্রাকৃতিক গোলযোগ কারণে খোয়াই নদীর বাঁধ হুমকি মুখে রয়েছে। কিন্তু শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার সময় মারাত্মক ক্ষতিসাধন হতে পারে।
তিনি হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করে শায়েস্তাগঞ্জ উপজেলা আলাপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ দ্রুত মেরামত করার জন্য ব্যবস্থা করবেন বলে এলাকাবাসীকে শান্তনা দেন। এতে এলাকাবাসী আপ্লুত হয়ে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com