সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

  • আপডেট টাইম শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১টায় “বিশ্ব ভোক্তা অধিকার দিবস” পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পণ্যের ন্যায্যমূল্য ও গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজনের ব্যপারে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এ সময় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন রেস্টুরেন্টে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ীরা যাতে সচেতন হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফজলুল হক মনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা মহিলালীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, স্বপন রবি দাস প্রমূখ। সভাশেষে নবীগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সরকারীভাবে আর্থিক বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com