শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বানিয়াচং থানা পুলিশের মতবিনিময় সভা

  • আপডেট টাইম সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে বানিয়াচং থানা পুলিশ। গতকাল (১০ মার্চ) রবিবার দুপুর ১২ টায় বিদ্যালয় সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ওসি দেলোয়ার হোসেন বলেন, জীবনে কখনো মা-বাবা এবং শিক্ষকদের সাথে খারাপ আচরণ করা যাবে না, সব সময় গুরুজনদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হবে। ছাত্র জীবন হচ্ছে মূল্যবান একটি সময়, এসময়টিকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে বাকী জীবন সুন্দরভাবে কাটানো সম্ভব। মদ, গাঁজা, জুয়াসহ সকল ধরনের অপরাধ প্রবনতা থেকে নিজেকে দূরে রাখতে হবে, এসবকে ঘৃনার চোখে দেখতে হবে। মাদকের সাথে অপরাধ এবং অপরাধীদের একটি ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। মাদক ক্রয়ের জন্য মাদকাসক্তরা যে কোন ধরনের ঘৃণিত কাজের সাথে জড়িয়ে পড়ে। ক্ষুদ্র অপরাধ থেকে শুরু করে বড় ধরনের ক্রাইম পর্যন্ত করে ফেলে মাদকসেবীরা। তাই সম্মিলিতভাবে সবাইকে এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com