বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

হবিগঞ্জ জেলা যুবলীগের কাউন্সিল ॥ সেলিম সভাপতি, বুরহান চৌধুরী সম্পাদক

  • আপডেট টাইম শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের কাউন্সিলে আতাউর রহমান সেলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রত্যক্ষ ভোটে বুরহান উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটে অনুষ্ঠিত কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও যুবলীগ নেতা জাহির উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলে বুরহান উদ্দিন চৌধুরী ১৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিক হন। আবুল কাশেম চৌধুরী ৯৯ ভোট ও জাহির উদ্দিন ৮৬ ভোট পেয়েছেন।
এর আগে অপর সাধারণ সম্পাদক প্রার্থী হাসান চৌধুরী হিমসিম, এডঃ সুলতান মাহমুদ ও নুরুল আমীন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
কাউন্সিল অধিবেশনে যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস খোকন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com