বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি (৪০) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ উপজেলার দাসপাড়া নামক স্থান থেকে ওই ব্যক্তির দ্বি-খন্ডিত লাশটি উদ্ধার করেছে।
স্থানীয় লোকজন জানান, ঢাকা-সিলেট রেলপথের সাটিয়াজুরী রেলওয়ে স্টেশনের নিকটবর্তী বাহুবল উপজেলার দাসপাড়া নামক স্থানে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় পুরুষ (৪০) নিহত হয়। বুধবার সন্ধ্যায় ওই স্থানে দ্বি-খন্ডিত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি মেম্বার মকসুদ আলী শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেন। কিন্তু রাতে পুলিশ লাশ উদ্ধারের কোন ব্যবস্থা করেনি। এ অবস্থায় রাতের আঁধারে লাশটির নাড়ীভুরি সহ শরীরের অর্ধাংশ শিয়াল কুকুর খেয়ে ফেলে। চতুর্দিকে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। শেষমেষ গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওসমান গণি মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com