বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বামকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে ওরসকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল ছোবান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ফাঁসানোর চেষ্টা করছে। তাছাড়া উভয় পক্ষের বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বামকান্দি গ্রামের আব্দাল মিয়ার সাথে একই গ্রামের শফিক মিয়ার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত বুধবার রাতে স্থানীয় একটি মাজারে ওরস ছিল। একে কেন্দ্র করে বাউল গান, নাগরদোলাসহ মেলার আয়োজন করা হয়। নাগরদোলায় শিশুদের উঠানো নিয়ে দুই গোষ্ঠীর মাঝে কথা কাটাকাটি থেকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আব্দুল ছোবান মিয়া মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত উভয়পক্ষের অর্ধশতাধিক লোককে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে ময়নাতদন্ত হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। দাঙ্গাবাজদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com