বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সুরুজ শাহ পীরের মাজার ভাংচুর ॥ এলাকায় চরম উত্তেজনা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পূর্ব-বড়ভাকৈর ইউনিয়নের সোনারপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে বড়পীর আব্দুল কাদির জিলানি (রা) খাদেম হযরত শাহ সুফী আব্দুল মন্নাফ ওরপে সুরুজ শাহ পীরের মাজার হ্যামার দিয়ে ভাংচুর করেছে একদল দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে। এ ঘটনায় সুরুজ শাহ পীরের ভক্ত আশেকানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এঘটনার পর গত বুধবার রাতেই নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, সুরুজ পীরের মাজারের খাদিম লায়েন এবং একই এলাকার আছির উদ্দিন, মশাই মিয়া, কদর আলী, আব্দুল মালিক, আব্দুল বাচিত, কলমদর, মিনার হোসেন গংদের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে প্রায় ৬০ বছরের পুরোনো এই মাজার গভীর রাতে ভাংচুর করে আছির উদ্দিন গংরা। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপম বলেন, সুরুজ শাহ পীরের মাজার নিয়ে বিরোধের বিষয়টি শালিসে সমাধান করার জন্য ইউনিয়ন চেয়ারম্যান রংঙ্গলাল দাসকে বলা হয়েছিল। মাজার ভাংচুর করা সম্পূর্ণ নিষেধ ছিল।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী বলেন, মাজার ভাংচুরের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ব বড়ভাকৈর ইউনিয়ন চেয়ারম্যান রংঙ্গলাল দাস বলেন, মাজার নিয়ে বিরোধ এর বিষয়টি শুক্রবার শালিসে বসে সমাধান করার আলোচনা হয়েছিল। এরই মধ্যে জানতে পারলাম মাজার ভাংচুর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com