শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে চা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৮১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চা বাগান থেকে ফজল মিয়া (৪৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। সে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া পূর্বপাড়া গ্রামের মৃত ইয়াকুব মিয়ার পুত্র। গতকাল রবিবার (৩ মার্চ) দুপুর সোয়া ১১ টার দিকে উপজেলার নোয়াপাড়া চা বাগানের ২৫ নম্বর সেকশনে এলাকার লোকজন তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজল মিয়া কৃষি জমিতে কাজ করতেন। গত শনিবার দুপুরেও সে চাচাতো ভাইয়ের জমিতে কাজ করেছে, বিকেল ৩টার পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি করতে গিয়ে রবিবার দুপুরে স্থানীয় লোকজন চা বাগানের ভেতর তার মৃতদেহ দেখেতে পেয়ে মাধবপুর থানার পুলিশকে খবর দেয়।
মাধবপুর-চুনারুঘাট এর সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com