রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচংয়ে বীমা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বীমা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “করব বীমা গড়ব দেশ, স্মাট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বীমা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার (০১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত একটি র‌্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোনা সভায় সভাপত্বি করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসান আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাংবাদিক এস এম খোকন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের এজেডআই আনোয়ার হোসেন আলতু ও নিলুফা আক্তার, এজিএম এহসানুল মাহবুব, নাজমা আক্তার, রাশনো আক্তার, সীমা আক্তার ও আল বাহার বেগম, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ডিজিএম মোছাঃ বিউটি আক্তার প্রমুখ। এছাড়া বীমা কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেয়াদ পূর্ণ হওয়া ন্যাশনাল ইন্সুরেন্সের গ্রাহকদের মাঝে বীমা দাবী চেক বিতরণ করেন সভাপতি ও অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, প্রত্যেকটি কোম্পানীতে কর্মরত বীমা কর্মীগণ দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের মাঝে মরনোত্তার ও মেয়াদ পূর্ণ হওয়া বীমা দাবীগুলো পরিশোধ করার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আর এসব বিষয়ে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে বীমা কোম্পানী গুলোর পক্ষ থেকে সকল বিষয়ে ট্রেনিং প্রদান করতে হবে। নিজের জীবন ঝুকি মুক্ত রাখতে সামর্থ্য অনুযায়ী উপস্থিত সকলকে সরকারি পেনশন স্কীমে অংশ গ্রহন করার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com