বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শোক সভায় এমপি আবু জাহির ॥ জমিলা বেগম ছিলেন মহিলা আ.লীগের নিবেদিত প্রাণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ লালন করে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জমিলা বেগম রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ। টানা চারচার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল সন্ধ্যায় জমিলা বেগমের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসমত আরা জলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমপি আবু জাহির আরও বলেন, বয়সের মধ্যে নয়; মানুষ বেঁচে থাকে তাঁর কর্মের মধ্য দিয়ে। মরহুম জমিলা বেগমও তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। এ সময় তিনি মরহুম এই মহিলা আওয়ামী লীগ নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।
শোকসভায় আরও বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহানারা চৌধুরী, শওকত আরা চৌধুরী, মাধবী চৌধুরী ধরা, শারমিন রহমান খান, শিরিন আক্তার তালুকদার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, মাহুমার মেয়ে ও যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন নেছা মজু, অ্যাডভোকেট তাহমিনা চৌধুরী, সৈয়দা শরীফা আক্তার কুমকুম প্রমুখ।
পরে মরহুমা জমিলা বেগমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তবারুক বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com