শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে সোনাই নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৌরসভার নোয়াগাঁও এলাকায় সোনাই নদীর তীর দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। উচ্ছেদ করা অবৈধ স্থাপনা ছিলো বিল্ডিং এর একাংশ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, সোনাই নদী তীর দখল ও দূষণ রোধে অবৈধ দখলদার থেকে নদীর জায়গা উদ্ধার করতে এই অভিযান চালানো হয়েছে। সকালে দিকে পৌরসভার নোয়াগাঁও এলাকায় সোনাই নদীর তীরে সীমানায় নির্মিত স্থাপনা ও নির্মানাধীন অবকাঠামো উচ্ছেদ করা হয়। সেখানে ১ জন ব্যক্তি নদীর ওই জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তাকে স্থাপনা সরিয়ে নিতে চিঠি দিলেও তিনি স্থাপনা সরিয়ে নেননি। তাই এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে নদীর জায়গা উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com