বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লাখাইয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ॥ আহত ৬

  • আপডেট টাইম বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কের গ্রামীণফোন টাওয়ার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার মারুগাছ গ্রামের লোদা মিয়ার ছেলে জসিম মিয়া, কাঠিহারা গ্রামের অহিদ মিয়ার ছেলে আবুল মিয়া, একই গ্রামের হুমায়ুন এর ছেলে রায়হান মিয়া, আমির উদ্দিনের ছেলে আব্দুল্লাহ মিয়া, রুহিতনশী গ্রামের মৃত রজব আলীর ছেলে জুয়েল মিয়া ও আজমান মিয়া। স্থানীয়রা জানান, লাখাই থেকে একটি মোটর সাইকেল হবিগঞ্জের উদ্দ্যেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের গ্রামীণফোন টাওয়ার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর আরেকটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল দুটি থেকে ছিটকে পড়ে উল্লেখিতরা গুরুতর আহত হয়। তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com