শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে ডাকাতি ও হত্যা মামলার আসামি আহাদকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের র‌্যাবের অভিযানে আটক হত্যা, নারী নির্যাতন ও ডাকাতি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আহাদ মিয়াকে গতকাল সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বাড়ি বাহুবল উপজেলার যশপাল প্রকাশিত চারগাও গ্রামে। সে ওই গ্রামের রমিজ আলীর পুত্র। রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৯ শায়েস্তÍাগঞ্জ ক্যাম্পের একটি দল তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে দোকান বন্ধ করে ¯’ানীয় পশ্চিম জয়পুর গ্রামের হাজী আব্দুল মন্নাফের ছেলে মিরপুর বাজারের ধান চাউল ব্যবসায়ী সালাউদ্দিন উল্লেখিত সড়কের মামদনগর গ্রামের পাশে একটি নার্সারীর নিকট পৌঁছামাত্র ডাকাতের কবলে পড়েন। এ সময় ৬/৭ জনের একদল মুখোশধারী ডাকাত ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে নগদ ২ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে ৬ জানুয়ারি বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার অন্যতম আসামি আহাদকে র‌্যাব গ্রেফতার করে রাতে থানায় সোপর্দ করে। সে ডাকাতি ছাড়াও হত্যা মামলার আসামি হিসেবে পুলিশ সোমবার হবিগঞ্জ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com