রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রধানমন্ত্রীকে নিয়ে কঠূক্তি মাধবপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে আটক উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ (৬০) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্রীধাম দাশ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
ওসি মামলা রুজু করে কারাগারে থাকা চেয়ারম্যান কাসেদকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। পুলিশ জানিয়েছে তার কাছ থেকে আরও রহস্য উদঘাটনে রিমাণ্ডের আবেদন করা হবে। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ চত্বর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা কাসেদ চৌধুরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার বিকেলে মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কঠূক্তি করেন। যাতে তীব ক্ষোভ প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কাসেদ চৌধুরীকে আটক করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com