রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আবারো রাত্রীকালীন ড্রেন পরিস্কার অভিযান শুরু করলেন মেয়র আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জলাবদ্ধাতা নিরসনে শুস্ক মওসুমে বিশেষ পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। এরই ধারাবাহিকতায় শনিবার হতে রাত্রীকালীন পরিচ্ছন্নতা শুরু হয়েছে। মেয়র আতাউর রহমান সেলিমের দিকনিদের্শনায় ওই অভিযান শুরু হয়। শনিবার হতে রাতের বিশেষ ড্রেন পরিস্কার শুরু হয় ৪নং ওর্য়াডের পান হাটা হতে।
মেয়র আতাউর রহমান সেলিম বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনের মধ্যে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা দরকার। এ ব্যাপারে তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
ইতিপূর্বে ফেব্রুয়ারী মাসের ২ তারিখ হতে শুরু হয় দিনের বেলা বিশেষ পরিচ্ছন্নতা কাজ। এ কাজের আওতায় শহরের পানি নিস্কাশনের বড় ড্রেন গুলো পরিস্কার করা হবে। শুরুতেই নাতিরপুর-বাতিরপুর বড় ড্রেন অতিরিক্ত শ্রমিক দিয়ে পরিস্কার কাজ শুরু হয়। মেয়র আতাউর রহমান সেলিম বলেন পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com