রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা প্রশাসককে নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জিলুফা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানান নবীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এম এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
এসময় হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেন, আমি হবিগঞ্জ জেলায় না আসলে জানতাম না এই জেলাটি অত্যান্ত সুন্দর ও ইতিহাস ঐতিহ্যে ভরপুর, এখানে যেমন রয়েছে এশিয়ার বিখ্যাত গ্যাসকুপ বিবিয়ানা, তেমনি প্রাকৃতিক সম্পদের ঐতিহ্য হাওর বাওর, বিল, ঝিল, পাহাড়ি জনপদ ও চা বাগানের মনোরম পরিবেশে সাজানো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরময় জেলা হবিগঞ্জ। আমি এই জেলাটির ইতিহাস ঐতিহ্য হাওর বাওর নিয়ে কাজ করতে চাই, হবিগঞ্জ সংবাদ পত্র জগতে অনেক সুনাম রয়েছে সেটি সাংবাদিক সমাজকে ধরে রাখতে হবে। আমি হবিগঞ্জ জেলার স্থানীয় পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ গুলো নিয়ে একটি স্মৃতিময় ডায়েরি তৈরি করছি, ভবিষ্যতে কাজে লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com