রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫১ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সালাউদ্দিন আহমেদ এর পরিচালনায় এক পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। আরও উপস্থিত ছিলেন ফুল কুলি পৌর কিন্ডার গার্টেন প্রধান শিক্ষক সাইফুল হক মৃধা, উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য গিয়াসউদ্দিন, ডা. হেলাল মিয়া, হাজী ফিরোজ মিয়া, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সমাজসেবক কবির খান চৌধুরী প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস। সভা শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com