শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জের ॥ সংঘর্ষে পুলিশসহ আহত ৪০

  • আপডেট টাইম শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার শিবপাশা ইউনিয়নের হুকুড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ২৪ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি ঝামেলা এড়াতে আহতরা পাশর্^বর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি শিবপাশার হুকুড়া মহল্লাবাসীর দাবীকৃত জায়গার উপর দিয়ে একই এলাকার রাজবাড়ির মিজাজ আলীর পুত্র রুবেল মিয়া ও তার লোকজন এক্সোভেটর দিয়ে মাটি ভরাট করে একটি রাস্তা নির্মাণ শুরু করে। পাশে সরকারি একটি রাস্তা থাকায় হুকুড়া মহল্লাবাসী রাস্তাটি নির্মাণ না করতে রুবেল মিয়াগংদের বাঁধা দেন। সংসদ নির্বাচনের পর বিষয়টি শালিষের মাধ্যমে নিস্পত্তির কথা ছিলো। গত কয়েকদিন পুর্বে হুকুড়া মহল্লাাবাসী একত্রিত হয়ে রুবেল মিয়াকে রাস্তা নির্মাণ না করতে অনুরোধ করলে রুবেল মিয়া ও তার লোকজন তাতে অসম্মতি জানান। এর জের ধরে শুক্রবার সকালে উভয়পরে লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে শিবপাশা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফজলুর করিম সহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ জানান, রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষ পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com