শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি-সম্পাদককে বানিয়াচং প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেলকে বানিয়াচং প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান বানিয়াচং প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ কাউছার আহমেদ, বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মুতাব্বির মিয়া, মোশাররফ হোসাইন, সভাপতি মোশাহেদ মিয়া শাহেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, সিনিয়র সাংবাদিক আকিকুর রহমান রুমন, আতাউর রহমান, আনুয়ার মিয়া, আলহাদী, বদরুল আলম, নুরুল ইসলাম, সাব্বির মিয়া, ফাহাদী প্রমূখ। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে বানিয়াচং প্রেসক্লাব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহব্বান জানান হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com