শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে এ জরিমানা করেন সরকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত বিন কুতুব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উপজেলায় শাহজাহানপুর ইউনিয়নে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে পরমানন্দপুর সিলিকা বালু এলাকা থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পরমানন্দপুর গ্রামের খলিল মিয়ার ছেলে বিল্লাল মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে যেসকল মাটি উত্তোলন করা হয়েছে সেগুলো জব্দ করে পুনরায় গর্তে ফেলা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে মুসলেকা প্রদান করেন বিলাল মিয়া।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com