শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর গাড়ীর যন্ত্রাংশ বিক্রি করে দিলেন ওয়ার্কশপ মালিক আদালতে মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের এক প্রবাসীর মাইক্রোবাস রং করানোর জন্য আউশকান্দি বাজারে ভাই ভাই ওয়ার্কশপে দেন। ৬০ হাজার টাকায় চুক্তি করে গাড়ীটি ওয়ার্কশপে দিয়ে দু’দফায় ৪০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ওয়ার্কশপ মালিক রিবু আহমদ গাড়ীটির রংয়ের কাজ না করে উপরন্ত গাড়ীর যন্ত্রাংশ বিক্রি করে দেন। ওয়ার্কশপের প্রতারনার শিকার হয়ে লন্ডন প্রবাসী নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ গাড়ীটি ওয়ার্কশপের মালিকের কবল থেকে গাড়ীটি উদ্ধার করেন। পরে গাড়ীর ক্ষতি পুরণ দাবী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন লন্ডন প্রবাসী শাহ মোঃ ইলিয়াছ আলী। সুত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামের লন্ডন প্রবাসী শাহ মোঃ ইলিয়াছ আলী তার মালিকানা টয়োটা কোম্পানীর একখানা মাইক্রোবাস গাড়ী ২০২২ইং সালের ২০ জুন আউশকান্দি বাজারস্থ রিবু আহমদের মালিকানাধীন ভাই ভাই ওয়ার্কশপে রংয়ের কাজ করানোর জন্য দেন। ৬০ হাজার টাকা চুক্তিতে ৪০ হাজার টাকা দু’দফায় ওয়ার্কশপ মালিককে প্রদান করেন। নির্ধারিত সময়ে গাড়ীটি ডেলিভারি না দিলে লন্ডন প্রবাসী বারবার তাগিদ দিলে কাজ প্রায় শেষ পর্যায়ে সামান্য কাজ বাকী আছে, দেই দিচ্ছি বলে সময় কর্তন করতে থাকেন ওয়ার্কশপের মালিক রিবু আহমদ। এই সুযোগে রিবু আহমদ ওই লন্ডন প্রবাসীর গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মুল্যের বিক্রি করে দেন। এই খবর পেয়ে লন্ডন প্রবাসী একাধিকবার উক্ত ওয়ার্কশপে গিয়েও তার গাড়ীটি উদ্ধার করতে পারেন নি। নিরুপায় হয়ে লন্ডন প্রবাসী নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ২০২৩ইং সালের ৫ অক্টোবর গাড়ীটি ওয়ার্কশপ থেকে উদ্ধার করেন। এক পর্যায়ে গাড়ীর সমুদয় ক্ষতিপুরণের দাবীতে ৪ জানুয়ারী হবিগঞ্জ আদালতে ওয়ার্কশপের মালিক রিবু আহমদের বিরুদ্ধে প্রতারনাসহ চুরির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ওসি নবীগঞ্জকে আদেশ দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com