সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৪ সালের কমিটির কার্য নির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৪ইং সালের কমিটির কার্য নির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ শহরস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম. এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বর্তমান সহ-সভাপতি এম এ মুহিত, যুগ্ম সম্পাদক মোঃ তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ শওকত আলী, বর্তমান নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সরওয়ার শিকদার, আশাইদ আলী আশা, এম,মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমূখ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে নবীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান করার লক্ষ্যে আলোচনা হয়। আগামী কার্যকরী কমিটির সভায় অভিষেক কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ২০২৩ সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাব দেখার জন্য নির্বাহী কমিটির সভায় আলোচনা হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্য কে নববর্ষের উপহার প্রদান করার জন্য আলোচনা হয়। ক্লাবের নতুন সদস্য হিসাবে নতুন আবেদন পত্র গ্রহন করার জন্য আলোচনা হয়।
নবীগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী ভবনের জন্য জায়গা পছন্দ করা হয়েছে। অস্থায়ী অফিস ভাড়া নেয়ার জন্য সাধারণ সম্পাদক কে দায়িত্ব দেয়া হয়। ব্যাংক হিসাব নবায়ন করার জন্য নতুন কমিটির রেজুলেশন গ্রহন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com