শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ ॥ এডভোকেট মাহবুব আলী নৌকার যোগ্য প্রতিনিধি

  • আপডেট টাইম বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ বাংলার সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা যোগ্যতা সম্পন্ন লোকদের নৌকা প্রতীক দিয়ে মাঠে পাঠিয়েছেন। আপনাদের প্রতিনিধি মাহবুব আলী শেখ হাসিনার কাছের লোক, অতি আপনজন, নৌকার যোগ্য প্রতিনিধি। তাই আপনারা এডভোকেট মাহবুব আলীকে নৌকায় ভোট দিন। মাধবপুরে যুবলীগ আয়োজিত পথসভায় কথাগুলো বলছিলেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় কিবরিয়া স্কোয়ারে পথসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবীর রকি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মোহিত, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মিছির আলী, জেলা যুবলীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী, সেক্রেটারী একে এম মঈনউদ্দীন সুমন প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে নৌকার মনোনয়ন প্রাপ্ত এডভোকেট মাহবুব আলী বলেন, শেখ হাসিনার ভাতিজা মাধবপুর আসায় আমরা ধন্য হয়েছি। আমি মন্ত্রী, এমপির যোগ্য না তবু ভালবেসে চুনারুঘাট মাধবপুর এলাকার মানুষ আমাকে বার বার ভোট দিয়েছে। পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ভারপ্রাপ্ত সেক্রেটারি আবুল কাসেম প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com