সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের পূর্ব জাহিদপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আলফাছ মিয়া আর নেই ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব মোঃ আলফাছ মিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বুধবার দিবাগত রাত ১২ টায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের নামাজের জানাযা গতকাল দুপুর আড়াইটায় পূর্ব জাহিদপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ চুনু মিয়া, স্থানীয় মেম্বার মোঃ মঈন উদ্দিন, মা. ইব্রাহীম মিয়া, গ্রীস প্রবাসী শরীফ আহমেদ, এলাকার মুরুব্বিয়ান, যুব সমাজের নেতৃবৃন্দসহ কয়েক শতাদিক মুসল্লীয়ান। মরহুম আলহাজ্ব আলফাছ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, গ্রিসের এথেন্সের সাবিহা মিনি মার্কেটের স্বত্বাধিকারী মোঃ শরীফ আহমেদ। সংবাদপত্রে প্রদত্ত এক শোক বার্তায় তিনি মরহুম আলফাছ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি শোক সন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com