শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে স্বেচ্ছাসেবক লীগ নেত্রীর গাড়ি ভাংচুর ॥ ককটেল বিস্ফোরণ

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় জেলা স্বেচ্চাসেবক লীগ নেত্রীর গাড়ি ও কয়েকটি ইজিবাইক ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের শায়েস্তানগরে এ ঘটনা ঘটে। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট সুজন চৌধুরী বলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেবেকা ইসলাম সুমি ঢাকা থেকে হবিগঞ্জ শহরে আসছিলেন। শায়েস্তানগরে বিএনপি জামায়াত কর্মীরা তার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। গাড়িতে তার শিশু সন্তানরাও ছিল। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেবেকা ইসলাম সুমি বলেন, আমি আমার সন্তানদের নিয়ে হবিগঞ্জ শহরে আসছিলাম। কিন্তু বিএনপি জামায়াত কর্মীরা অতর্কিতভাবে আমার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। আমি এবং আমার সন্তানরা আতংকগ্রস্ত হয়ে পড়ি। তাদের হাতে কন্টেইনার ছিল। আমরা দ্রুত চলে না এলে হয়তো তারা গাড়িতে অগ্নিসংযোগ করে দিতো।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক শহরের শায়েস্তানগরে অতর্কিতভাবে হামলা চালিয়ে কয়েকটি ইজিবাইক ও গাড়ি ভাংচুর করে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তখন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, বিএনপির নেতাকর্মীরা এখানে হামলা করে দুটি ইজিবাইক ভাংচুর করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যায়। তবে ককটেল বিস্ফোরণ ঘটানোর খবর শুনা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com